১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

যুব বিশ্বকাপের প্রাথমিক দলে সুযোগ পেলেন যারা

প্রকাশিত: ১৫ August ২০২২, ৭:১৫ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
যুব বিশ্বকাপের প্রাথমিক দলে সুযোগ পেলেন যারা
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত জুলাই মাসের মাঝামাঝি ৪০ সদস্যের স্কোয়াড নিয়ে প্রায় ৩ সপ্তাহব্যাপী ফিটনেস ও স্কিল ট্রেনিং শুরু হয়। যেখানে নিজেদের মধ্যে কয়েকটি ম্যাচ খেলার পর ৪০ সদস্যের স্কোয়াড ছোট করে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।

এই ৩০ সদস্যের স্কোয়াড নিয়ে আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে আরেকটি স্কিল ক্যাম্প। ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মিরপুরে এই ক্যাম্প চলবে। এরপর ১ থেকে ১০ সেপ্টেম্বর অনুশীলনের জন্য তারা যাবে রাজশাহীতে। সেখানে গিয়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলবে।

৩০ সদস্যের এই ক্যাম্পে আছেন ২০২২ সালে উইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুইটি শতক হাঁকানো ব্যাটসম্যান আরিফুল ইসলাম এবং স্ট্যান্ডবাই থাকা জিসান আলম।

এক নজরে ৩০ সদস্যের প্রাথমিক দল-

ওপেনার: জিসান আলম, মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ রিজন হোসেন।

মিডল অর্ডার : আরিফুল ইসলাম, শাহরিয়ার সাকিব, আদিল বিন সিদ্দীক, মোহাম্মদ সোহাগ, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মোহাম্মদ জাকারিয়া ইসলাম শান্ত, নাঈম আহমেদ, আশরাফ উদ্দিন ফয়েজ, সিয়াম হোসেন দিপু ও রিফাত আলম।

পেসার : তানভীর আহমেদ, মোহাম্মদ রোহানাত দৌলা বর্ষণ, মোহাম ইকবাল হোসেন ইমন, আজাদ প্রমি, মোহাম্মদ আতিকুর হোসেন শাহরিয়া, মোহাম্মদ আকান্ত শেখ, মারুফ মৃধা।

স্পিনার : পারভেজ রহমান জীবন, ওয়াসি সিদ্দিকী, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মাজহারুল হক রূপম, মাহফুজুর রহমান রাব্বি, নুরুল হাসান  রোমান, মোহাম্মদ আশরাফুল হাসান, মোহাম্মদ রাফিউজ্জামান।

যুগান্তর

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন