রাজশাহীতে ৬১ বোতল ফেন্সিডিল-সহ আটক ১
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে ৬১ বোতল ফেন্সিডিল-সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত হলেন, মো: শাহীনুর ইসলাম রাজা (২৮)। সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কোর্ট রাজপাড়ার মো: আবুল কালাম আজাদের ছেলে।
বুধবার আরিএমপির এক বিজ্ঞপ্তিতেে এ তথ্য জানানো হয়। এতে বল হয়, গত (১৬ আগস্ট দিবাগত রাত) ১৭ আগস্ট রাত সোয়া ১২টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার কোর্ট রাজপাড়া এলাকায় একজন মাদক ব্যবসায়ী তার বাড়ির সামনে ফেন্সিডিল বিক্রয় করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম রাত আনুমানিক সাড়ে ১২টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি শাহীনুরকে আটক করে। এসময় তার কাছ থেকে ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
