বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোক্তাদের করণীয় বিষয়ে রাজশাহীতে সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
পরিবর্তিত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোক্তাদের করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সম্মেলন কক্ষে ক্লিক টু বাই ও ইয়োথ এন্টারপ্রিনিয়ার্স কর্তৃক আয়োজিত এবং রাজশাহী চেম্বারের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার নির্বাহী পরিচালক জীবন কৃঞ্চ রায়।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উক্ত সেমিনারে উদ্যোক্তাদের পরিবর্তিত বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকিং সুবিধা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়। একজন উদ্যোক্তার জীবনের কঠিন ধাপগুলো উত্তোরণ নিয়ে মোটিভেশনাল বক্তব্য প্রদান করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ (সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল) খালেদ মাসুদ পাইলট, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মোঃ মাসুম সরকার।
