১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ১০ জুয়াড়ি আটক

প্রকাশিত: ২৪ August ২০২২, ৬:৩১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ১০ জুয়াড়ি আটক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাস-সহ ১০ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, মো: গিয়াসুদ্দিন (৫৫), মো: মঈনুল ইসলাম শিশির (২৪), মো: বাবু (৫৭), মো: সুরমান আলী (৩২), মো: আলাল (৪২), মো: আব্দুল জামিল রনি (৩২), মো: ইসতিয়াক আজমেদ রনি (৩২), মো: জনি(৩১), মো: মিজানুর রহমান (২৬) ও মো: জাকির (২৬)।

আজ বুধবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ বুধবার ২৪ আগস্ট (২৩ আগস্ট দিবাগত রাত) রাত পৌনে ৩ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার ডাঁশমারি পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে আটক করেন।

এ সময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন