আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পুলিশ লাইন্স কনফারেন্স রুমে, আরএমপি’র জুলাই/২০২২ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক।
কল্যাণ সভায় পুলিশ কমিশনার কনস্টবল হতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল্যাণমূলক আবেদন শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মুহাম্মদ সাইফুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
