রাজশাহীতে গাঁজা-সহ আটক ১
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে ২ কেজি গাঁজা-সহ ১জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত মো: সোহাগ হোসেন (৩২)। সে নওগাঁ জেলার মান্দা থানার চৌজা উত্তরপাড়ার মো: নজরুল ইসলামের ছেলে।
আজ শনিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ ২৭ আগস্ট বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার শাহপাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বেলা পৌনে ১২ টায় পবা থানার শাহপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সোহাগকে আটক করে। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
