১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী নগরীতে সিটি সার্ভিস বাস চালু

প্রকাশিত: ২৯ August ২০২২, ৫:৩৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহী নগরীতে সিটি সার্ভিস বাস চালু
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালক-মালিকদের জিম্মি দশা থেকে যাত্রীদের মুক্ত করতে সিটি সার্ভিস বাস চালু করা হয়েছে। সিটি সার্ভিস বাস চালু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে কাটাখালি থেকে কোর্ট স্টেশন রুট, নওদাপাড়া থেকে সাহেব বাজার রুট, কাশিয়াডাংগা থেকে রেলগেট রুটসহ বিভিন্ন রুটে চলছে সিটি সার্ভিস বাস।

রাজশাহী পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জর ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নগরীর রেলগেট থেকে কোর্ট, কোট থেকে সাহেব বাজার, নওহাটা থেকে সাহেব বাজার, কাটাখালি থেকে কোর্ট রুটে ৩০টি বাস নামানো হবে। আজ সোমবার সকালে ৭-৮টি বাস চলাচল শুরু করে। বিকেলে আরও ১০-১৫টি বাস চালু করা হবে।

আরো পড়ুন…রাজশাহীতে আজও বন্ধ অটোরিকশা, দুর্ভোগ

সেলিম নামের একজন শিক্ষার্থী  বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ থাকায় গতকাল টিউশনিতে হেঁটে যেতে হয়েছে। যেখানে অটোরিকশার ভাড়া ১০ টাকা সেখানে রিকশায় ৫০ টাকা চেয়েছে। আসার সময়ে হেঁটে এসেছি। সিটি সার্ভিস বাস চালু হওয়ায় এখন আগের মতোই কম খরচে যাতায়াত করতে পারছি।’

এদিকে, ভাড়া বাড়ানোর দাবিতে রোববার (২৮ আগস্ট) থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালক-মালিকরা ধর্মঘট ডাকেন। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় যাতায়াত করতে হয় তাদের। অনেকে হেঁটে কর্মস্থলে যান।

আরো পড়ুন …রাজশাহীতে হঠাৎ করেই অটোরিকশা চলাচল বন্ধ করে ভাড়া বৃদ্ধির দাবি

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন