১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রিজার্ভ অফিস পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি

প্রকাশিত: ২৯ August ২০২২, ৬:৫৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রিজার্ভ অফিস পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী পুলিশ লাইনস রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম ।
আজ সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে বার্ষিক পরিদর্শন কুচকাওয়াজ ২০২২ এর সালামী অভিবাদন গ্রহণ করেন তিনি।
ডিআইজি বার্ষিক পরিদর্শন প্যারেডে অংশগ্রহনকারী সকল সদস্যদের ডিসিপ্লিন বজায় রাখা, সুশৃঙ্খল জীবন যাপন করা, পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
বার্ষিক পরিদর্শন কুচকাওয়াজ শেষে সম্মানিত ডিআইজি পুলিশ লাইনসের রিজার্ভ অফিস, মোটরযান শাখা, অস্ত্রাগার শাখা, ডি স্টোর, সি স্টোর ও রেশন স্টোর পরিদর্শন করেন ও গুরুত্বপুর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম ( বার) মহোদয় ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন