বৃহস্পতিবার নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ
নিজস্ব প্রতিবেদক:
আগামিকাল বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) রাজশাহী নগরীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩০ আগস্ট) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) এর বিক্রয় বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী (অতি. দা.) নাঈমা হেলালীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়- ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য আগামি এক সেপ্টম্বর (বৃহস্পতিবার) তালাইমারী, সাগরপাড়া, বোসপাড়া, মুকুল হালদারের মোড়, পঞ্চবট্টি, শেখেরচক, খরবোনা, আহম্মেদপুর, টিকপাড়া, দেবিশিংপাড়া, মীরেরচক, মোন্নাফের মোড়, সাধুর মোড়, নর্দান মোড়, শিলোইল, বালিয়াপুকুর, মঠপুকুর, সেরিকালচার, ভদ্রা, উপর ভদ্রা এবং তৎসংলগ্ন এলাকা সমূহে পর্যায়ক্রমে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রহকবৃন্দের সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত বলে জানানো হয়।
