১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে পান ব্যবসায়ীদের ডাকাতি হওয়া উদ্ধারকৃত টাকা হস্তান্তর

প্রকাশিত: ৩১ August ২০২২, ৬:৩২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে পান ব্যবসায়ীদের ডাকাতি হওয়া উদ্ধারকৃত টাকা হস্তান্তর
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় পোস্টাল একাডেমির সামনে ডাকাতির ঘটনায় আরএমপি’র অভিযানে উদ্ধারকৃত ২২ লক্ষ ৭৮ হাজার ৬৫ টাকা পান ব্যবসায়ীদের নিকট হস্তান্তর করলেন আরএমপি পুলিশ কমিশনার।

আজ বুধবার আরএমপি’র সদরদপ্তর সম্মেলন কক্ষে বিজ্ঞ আদালতের নির্দেশেক্রমে পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক দূর্গাপুর থানার দাওকান্দি বাজারের পান ব্যবসায়ীদের প্রতিনিধি মো: একলাস মোল্লার জিম্মায় উদ্ধারকৃত ২২ লক্ষ ৭৮ হাজার ৬৫ টাকা হস্তান্তর করেন।

প্রসঙ্গত,গত ২১ আগস্ট রাজশাহী দূর্গাপুরের ৮৫ জন পান ব্যবসায়ী সমিতির তিন সদস্য ঢাকায় পান বিক্রি করে ভোরে রাজশাহী বাস স্ট্যান্ডে নামেন। সেখান হতে তাঁরা দূর্গাপুর দাওকান্দি রওনা হন। রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা এলে পিছন থেকে অনুসরণ করা অ্যাম্বুলেন্সে এসে তাদের গতিপথ রোধ করে ডাকাতরা অস্ত্রের মুখে ৩৪ লাখ ২৭ হাজার টাকা লুট করে নেয়।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় শাহমখদুম থানা পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় দুই দফায় সংবদ্ধ ডাকাত দলের মূলহোতা-সহ ৯ আসামিকে গ্রেফতার করে। সেই সাথে  ২২ লক্ষ ৭৮ হাজার ৬৫ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন এবং ডাকতির কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সটি জব্দ করে।

গ্রেফতারকৃত সংঘবদ্ধ ডাকাতদলের দুই সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

আরো পড়ুন …

অ্যাম্বুলেন্সে করে ডাকাতি, লুন্ঠিত টাকাসহ ৬ ডাকাত গ্রেফতার

রাজশাহীতে ৩৪ লাখ টাকা লুট: মূল হোতা-সহ আরও তিন ডাকাত গ্রেফতার

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন