১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে গাঁজাসহ আটক ১

প্রকাশিত: ৪ September ২০২২, ৬:৩৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে গাঁজাসহ আটক ১
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে ১ কেজি গাঁজা-সহ এক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত আসামি, মো: কবির হোসেন (২৯)। সে রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়ীয়া দক্ষিণপাড়ার মৃত আজাদ আলীর ছেলে।

আজ রোববার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর রাত পৌনে ১১টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার ঘোলহাড়ীয়া এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম রাত ১১টায় ঘোলহাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কবিরকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন