১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ঢাকায় আসা হচ্ছে না নোরা ফাতেহির

প্রকাশিত: ৫ September ২০২২, ৫:৫৫ pm | বিভাগ: বিনোদন, সব খবর
ঢাকায় আসা হচ্ছে না নোরা ফাতেহির
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

একটি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিতেই তিনি আসতেন বলিউডের নৃত্যশিল্পী নোরা ফতেহি। ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় আসার কথা ছিল তার ।

তবে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় আপাতত তিনি আসছেন না। আয়োজকরা এমন তথ্যই জানিয়েছেন।

অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া একটি পত্রিকাকে জানান, ডলার–সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীদের আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো জানুয়ারির দিকে তিনি আসবেন।

Nora Fatehi : The actress suddenly deactivated her Instagram account Nora Fatehi : হঠাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করলেন নোরা ফাতেহি! নেটিজেনদের চমকে দিলেন সুন্দরী – News18 Bangla

নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। সাকি সাকি, দিলবার গানে নেচে ঝড় তুলেছিলেন তিনি। আইটেম গানের শিল্পী হিসেবে তিনি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে বাহুবলী: দ্য বিগিনিং, কিক টু, শের, লোফার, সত্যমেভ জয়তে, স্ত্রী, ভারত, বাটলা হাউস। হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও নোরা সমান দক্ষ।

তবে কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। বিগ বস ৯, ঝলক দিখলা যা, কমেডি নাইটস, এমটিভি ট্রল পুলিশসহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স অসাধারণ।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন