১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাবি শিক্ষার্থীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারসহ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ২৪ January ২০২২, ৪:১৫ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন
রাবি শিক্ষার্থীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারসহ ছিনতাইকারী গ্রেফতার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীর ছিনতাই করা মোবাইল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। রোববার বিকেল সাড়ে ৩ টায় মতিহার থানার পূর্ব মেহেরচন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন, মোঃ রুবায়েত বাধন (২১)। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পূর্ব মেহেরচন্ডির সিরাজুল ইসলামের ছেলে।

আজ সোমবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নগত ৩ জানুয়ারি ২০২২ সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, কারু শিল্প ও শিল্প কলার ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী উম্মে সালমা রিক্সায় হলে ফিরছিলো। রাঃবিঃ ক্যাম্পাসের প্যারিস রোডে পৌঁছা মাত্রই পিছন থেকে একটি মোটরসাইকেলে দুই জন আরোহী চলন্ত অবস্থায় তার হাতে থাকা ভ্যনেটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং সেই ছাত্রী রিক্সা থেকে পড়ে গিয়ে আঘাত পায়। তার ব্যাগে স্টুডেন্ট আইডি, ব্যাংকের কার্ড, মোবাইল ফোন ও নগদ টাকা ছিলো।

এমন অভিযোগের প্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ার তুহিনের নেতৃত্বে এসআই তাজ উদ্দিন ও তার টিম আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে গতকাল ২৩ জানুয়ারি বিকেল সাড়ে ৩ টায় মতিহার থানার পূর্ব মেহেরচন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রুবায়েত বাধনকে গ্রেফতার করে। এসময় আসামীর হেফাজত হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার হয়। তার অপর সহযোগি আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন