১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ১০ জুয়াড়ি আটক

প্রকাশিত: ৭ September ২০২২, ৭:১৬ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ১০ জুয়াড়ি আটক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাস-সহ ১০ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলো মো: কামরুজ্জামান (৪৫), মোহাম্মদ আলী (৪০), মো: রিপন আলী (৩৫), মো: আজিজুল ইসলাম (৩৪), মো: ইমতিয়াজ নুর সাগর (৩০), মো: তুহিন (৩৩), মো: মনিরুল ইসলাম (৩৫), মো: রাজন শেখ (৩৬), মো: রিপন শেখ (৩৪), মো: মিঠুন (৩৫)।

আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত৫ সেপ্টেম্বর রাত ১০টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার সুজানগর এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে আটক করেন। এ সময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন