১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে অটোরিক্সা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী আটক

প্রকাশিত: ১০ September ২০২২, ৪:১১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে অটোরিক্সা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী আটক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর চন্দ্রিমা এলাকায় অটোরিক্সা ছিনতাই করার সময় হাতে নাতে দুই ছিনতাইকারীকে স্থানীয় জনতার সহায়তার আটক করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মো:হাবিবুর রহমান (২০) ও মো: রেহোমান শুভ (২০)। হাবিবুর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলা এলাকার মো: বাহাজ ব্যাপারীর ছেলে এবং অপর আসামি রেহোমান শুভ বোয়ালিয়া থানার সপুরা বটতলা শুকনা দীঘি এলকার মো: আব্দুর রহিমের ছেলে।

আজ শনিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী নগরীর মোছা: মৌসুমি খাতুনের ব্যাটারি চালিত অটোরিক্সা মো: জনি ভাড়ায় চালাতো। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় তেরখাদিয়া স্টেডিয়ামের পাশে থেকে চার ছিনতাইকারী যাত্রীবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে জনির অটোরিক্সায় উঠে।

রাত সোয়া আটটায় অটোরিক্সাটি চন্দ্রিমা আবাসিক এলাকার প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছালে পরিকল্পনা অনুসারে শুভ চালক জনিকে জাপটে ধরে আর হাবিবুর অটোরিক্সার চাবি কেড়ে নেয় এবং হাতুড়ী দিয়ে জনির মাথায় আঘাত করে। এই সময় আরো দুই ছিনতাইকারী জনিকে এলোপাথারিভাবে মারপিট করতে থাকে। জনি মাথায় আঘাত পেয়ে রিক্সা থেকে পড়ে যায় এবং চিৎকার করতে থাকে। তার চিৎকারে স্থানীয় জনতা ও পাশেই টহল ডিউটিরত তালাইমারী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই এটিএম আশেকুল ইসলাম ও তার টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাবিবুর ও শুভকে গ্রেফতার করে এবং অটোরিক্সাটি উদ্ধার করে। এই সময় অপর দুই ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন