১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

পপি কোথায়?

প্রকাশিত: ১০ September ২০২২, ৮:০০ pm | বিভাগ: বিনোদন, সব খবর
পপি কোথায়?
বিজ্ঞাপন

কিন্তু পপি আসলেই কোথায়— এমন প্রশ্নের জবাবে তাঁর বাবা আমির হোসেন শুধু এটুকু জানালেন, পপি এখন ঢাকায় আছেন, ভালো আছেন। তাঁকে নিয়ে ভক্তদের দুশ্চিন্তার কিছু নেই। তবে পপি কেন আড়ালে আছেন, তার কোনো উত্তর মেলেনি বাবার কাছেও।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে পপির বিয়ে করা ও মা হওয়ার খবরও এসেছিল। সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি আমির হোসেনের। পরিবারের সদস্যদের নিয়ে খুলনায় থাকেন তিনি।

সাদিকা পারভীন পপি

পপির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বেশ কয়েকজন শিল্পী বলেন, তাঁরাও দুই বছর ধরে পপিকে খুঁজছেন। ভেবেছিলেন, জন্মদিনে অন্তত দেখা হবে। কিন্তু তাঁরাও যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন।

২০২০ সালের জুনে ‘ভালোবাসার প্রজাপতি’ নামে একটি সিনেমার শুটিংয়ে অংশ নেন পপি

আড়ালে যাওয়ার আগে ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন পপি। পরে ডাবিংয়ে তাঁকে না পাওয়ায় আরেকজনকে দিয়ে ডাবিং করিয়েছেন পরিচালক।

এর আগে ২০২০ সালের জুনে ‘ভালোবাসার প্রজাপতি’ নামে একটি সিনেমার শুটিংয়ে অংশ নেন পপি। পরে তাঁর খোঁজ না মেলায় সিনেমার পরিচালক বিপাকে পড়েন। বাধ্য হয়ে পপিকে বাদ দিয়ে সিনেমার কাজ এগিয়ে নেওয়ার ঘোষণা দেন পরিচালক রাজু আলীম।

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন