১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীর পদ্মায় নৌকা ডুবি নিখোঁজ তিন

প্রকাশিত: ১১ September ২০২২, ১:২১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীর পদ্মায় নৌকা ডুবি নিখোঁজ তিন
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
পদ্মা নদীতে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। রাজশাহী নগরীর মিজানের মোড়ে এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে নৌকায় থাকা প্রায় ২৭ জন কৃষি শ্রমিক নদীর ওপারে চরে কৃষি কাজের উদ্দেশ্যে গেলে স্রোতের বেগে দুইটি নৌকায় পানি উঠে ডুবে যায়।
নিখোঁজ হওয়া তিন শ্রমিকরা হলেন, চরশ্যামপুর এলাকার নজু, নবী ও সাদেক। এতে করে প্রথমে অনেকেই নিখোঁজ থাকলেও পরে সাঁতরে নদীর কিনারায় পৌছতে সক্ষম হয়। তবে ২৭ জন শ্রমিকের মধ্যে এখনো তিন জন শ্রমিক নিখোঁজ আছে বলে উদ্ধার হয়ে আসা শ্রমিকরা জানান।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টার দিকে এসব ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী দফতরের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। প্রথম নৌকাটি ডুবে ৪ জনের নিখোঁজের কথা বললেও পরে আরো একটি নৌকা ডুবে যাওয়ায় নৌকায় কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, পরপর দুটি ডিঙ্গি নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
একটি নৌকায় চারজন ছিলেন, তারা নিখোঁজ রয়েছেন। তবে পরে ডুবে যাওয়া অপর নৌকায় কতজন ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানাতে পারবেন বলেও উল্লেখ করেন এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন