১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

জেলা পরিষদ নির্বাচন রাজশাহীসহ আওয়ামী লীগের প্রার্থী হলেন যাঁরা

প্রকাশিত: ১১ September ২০২২, ২:০৮ pm | বিভাগ: জাতীয়, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
জেলা পরিষদ নির্বাচন রাজশাহীসহ আওয়ামী লীগের প্রার্থী হলেন যাঁরা
বিজ্ঞাপন

রাজশাহী জেলাসহ দেশের ৬১টি জেলা পরিষদে চেয়ারম্যান পদে দল সমর্থিত প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে শনিবার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা পরিষদের নির্বাচনে দলীয় সমর্থন পেলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

রাজশাহী থেকে ৯ জন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এরা হলেন, জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোহাম্মদ আলী সরকার, রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল আলম বাবু, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বর্তমান পিপি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী শামসুল আলম

এছাড়া রাজশাহী বিভাগের অন্য ৭ জেলার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হলেন, জয়পুরহাটে খাজা শামসুল আলম, বগুড়ায় মকবুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জে রুহুল আমিন, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বি, নাটোরে সাজেদুর রহমান খাঁন, সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস ও পাবনায় আ স ম আব্দুর রহিম পাকন।

আওয়ামী লীগের সমর্থিত দেশের বাকি জেলার প্রার্থীরা হলেন- পঞ্চগড় জেলা পরিষদে আবু তৈয়বুর রহমান, ঠাকুরগাঁও সাদেক কোরাইশী, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, নীলফামারীতে মমতাজুল হক, লালমনিরহাট মতিয়ার রহমান, রংপুরে ইলিয়াস আহমেদ, কুড়িগ্রামে মো. জাফর আলী, গাইবান্ধায় আবু বকর সিদ্দিক।

মেহেরপুরে আবদুস সালাম, কুষ্টিয়ায় সদর উদ্দিন খান, চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান মঞ্জু, ঝিনাইদহ কনক কান্তি দাস, যশোরে সাইফুজ্জামান পিকুল, মাগুরায় পঙ্কজ কুন্ডু, নড়াইলে সুভাস চন্দ্র বোস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, খুলনায় শেখ হারুনুর রশীদ।

বরগুনায় জাহাঙ্গীর কবির, পটুয়াখালীতে খলিলুর রহমান, ভোলায় আব্দুল মোমিন টুলু,বরিশালে এ কে এম জাহাঙ্গীর, ঝালকাঠিতে খান সাইফুল্লাহ পনির, পিরোজপুরে সালমা রহমান।

টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক, জামালপুরে মোহাম্মদ বাকী বিল্লাহ, শেরপুরে চন্দন কুমার পাল, ময়মনসিংহে অধ্যাপক ইউসুফ খান পাঠান, নেত্রকোনায় অজিত কুমার সরকার, কিশোরগঞ্জে মো. জিল্লুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহীউদ্দিন, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, ঢাকায় মো. মাহবুবুর রহমান, গাজীপুরে মোতাহার হোসেন, নরসিংদীতে আবদুল মতিন ভূইয়া, নারায়ণগঞ্জে চন্দন শীল, রাজবাড়ীতে এ কে এম শফিকুল মোরশেদ, ফরিদপুরে ফারুক হোসেন, গোপালগঞ্জ মুন্সি আতিয়ার রহমান, মাদারীপুরে মুনির চৌধুরী, শরিয়তপুরে ছাবেদুর রহমান।

সুনামগঞ্জে খায়রুল কবির রুমেন, সিলেটে নাসির উদ্দিন খান, মৌলভীবাজার মিছবাহুর রহমান, হবিগঞ্জে মো. মুশফিক হুসেন চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ায় আল মামুন সরকার, কুমিল্লায় মফিজুর রহমান বাবলু, চাঁদপুর ইউসুফ গাজী, ফেনীতে খায়রুল বশর মজুমদার, নোয়াখালী আবদুল ওয়াদুদ পিন্টু, লক্ষ্মীপুরে মো. শাহজাহান, চট্টগ্রামে এ টি এম পেয়ারুল ইসলাম এবং কক্সবাজার মোস্তাক আহমদ চৌধুরী।

নির্বাচন কমিশন গত ২৩ আগস্ট পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন