১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১১ September ২০২২, ৫:৩০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নগরীর কাদিরগঞ্জ দরিখোরবোনা মোড়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সাত দিন পার হয়ে গেলেও হামলায় জড়িতদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি। হামলায় জড়িতরা দিব্যি অফিস করলেও গ্রেপ্তার করতে পুলিশ-প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। তাই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, আগামি মঙ্গলবার রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। এই ৪৮ ঘণ্টার মধ্যে কাউকে গ্রেপ্তার করা না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে জোরালো কৈফিয়ত দাবি করা হবে। এরপরও গ্রেপ্তার না হলে আগামি বুধবার বিএমডিএ অফিস ঘেরাও কর্মসূচির মতো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে সাংবাদিক নেতৃবৃন্দ জানান।
গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় বিএমডিএ কার্যালয়ে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম।
এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতেই নগরীর রাজপাড়া থানায় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন