১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘রোমান্টিক ছবিতে কাজ করার খুব ইচ্ছা’

প্রকাশিত: ১১ September ২০২২, ৭:২৬ pm | বিভাগ: বিনোদন, সব খবর
‘রোমান্টিক ছবিতে কাজ করার খুব ইচ্ছা’
বিজ্ঞাপন

ছবির প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে তিনি কোন ধরনের চরিত্রে অভিনয় করতে চান। তিনি বলেন, ‘আমি দক্ষিণ ভারতে ইতিমধ্যে বিভিন্ন ঘরানার ছবিতে কাজ করেছি। সেই সুযোগে নতুন নতুন চরিত্রে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেয়েছি। এখন এই বলিউডে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুত।’

ভারতে ইদানীং খেলোয়াড়দের অনেক বায়োপিক হলেও রাকুলের এখনো এ ধরনের সিনেমায় অভিনয়ের সুযোগ হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে এমন কিছু দারুণ গল্প আছে, যা জীবনীমূলক ছবির মাধ্যমে পর্দায় তুলে ধরা যায়। কখনো সুযোগ এলে স্পোর্টস বায়োপিকে কাজ করব। তবে আমি প্রেমের ছবিও খুব পছন্দ করি। তাই রোমান্টিক ছবিতে কাজ করার খুব ইচ্ছা আছে। কারণ, এখনো রোমান্টিক ছবিতে নিজেকে অন্বেষণের সুযোগ পাইনি। তবে বলিউড–যাত্রা তো সবে শুরু। লম্বা পথ চলা বাকি।’

রাকুলের মতে, প্রতিটি ছবিই অভিনয়শিল্পীদের জন্য একটা অভিজ্ঞতা। যে চরিত্রেই সুযোগ পান, তাতে কিছু না কিছু শেখার থাকা। ‘কাঠপুতলি’র উদাহরণ দিয়ে অভিনেত্রী বলেন, ‘ছবিতে আমি স্কুলশিক্ষক। এই চরিত্রের মাধ্যমে আমি ইশারা ভাষা শেখার সুযোগ পেয়েছি। এ রকম নানা কিছু শিখেছি প্রতিটি ছবিতেই। এ পর্যন্ত নিজের চলচ্চিত্র-ভ্রমণে আমি খুবই সন্তুষ্ট।’

 রাকুল প্রীত সিং

মুক্তির পর ‘কাঠপুতলি’ দর্শক-সমালোচক কারও সেভাবে মন ভরাতে পারেনি। অনেকের মতে, থ্রিলারধর্মী ছবিতে অক্ষয় ও রাকুলের রোমান্স গল্পের ছন্দপতন ঘটিয়েছে। এ ব্যাপারে রাকুল বলেন, ‘আমরা পারিবারিক ছবি বানিয়েছি। অনেক দর্শক রোমান্স, গান, নাচ উপভোগ করেছেন। ভারতীয় ছবিতে এসব মসলা তো থাকেই।

যদি তেলেগু ছবির কথা বলেন, সেখানেও কিন্তু ভরপুর মসলা আছে। মানুষ বিনোদন চায়। বিশেষ করে গত কয়েক বছরে আমরা অনেক কঠিন সময় দেখেছি। তাই একটু বিনোদন থাকলে মানুষ শ্বাস নিতে পারে, পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারে।’

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন