১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

গোদাগাড়ীতে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশিত: ১২ September ২০২২, ৫:২৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
গোদাগাড়ীতে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
বিজ্ঞাপন
গ্রীনসিটি ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ীতে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী পৌর এলাকার রেলগেটের বাঁকে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাক চাপায় আটকেপড়া থাকা চালক রবিউল ইসলামকে শ্বাসরুদ্ধকার অবস্থায় প্রায় দেড়ঘন্টার অধিক সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
উদ্ধারকৃত ট্রাক চালক রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকার বাসিন্দা।

উদ্ধারের সময় দেখা যায়, রবিউল ইসলাম গুরুত্বর আহত হয়েছে । তার দুই পা ভেঙ্গে গেছে সেই সাথে হাতে ও মুখে আঘাতপ্রাপ্ত হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে, রাজশাহীর হইতে চাঁপাইনবাবগঞ্জ গামী মালবাহী ট্রাক ও গোদাগাড়ী থেকে রাজশাহী গামী ইট ভর্তি একটি ট্রাক রেলগেট এলাকায় বাঁকে পৌছলে বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে করে দুই ট্রাকের চালক ও হেলপার চাপা পড়ে। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ করে ৫ জনকে গোদাগাড়ী ৩১ শষ্যা হাসপাতালে নিয়ে যায়।
উদ্ধার হওয়ারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ বারোঘরিয়ার এনমুুলের ছেলে আশরাফুল (৩০) রায়পুর গ্রামের দুখু মন্ডলের ছেলে আবু বক্কর (২৫), শিবগঞ্জ উপজেলার মাজহারুল, কামরুল ইসলামের ছেলে কাউসার (২০), রবিউল ইসলামের ছেলে ভুটু (৩৫) । এরা সকলেই দুটি ট্রাকের মধ্যে ছিলো তবে কে কোন ট্রাকে ছিলো তাৎক্ষনিক ভাবে সনাক্ত করতে পারেনি থানা পুর্লিশ।
গোদাগাড়ী ফায়ার সর্ভিস স্টেশন মাস্টার খন্দকার আকবর আলী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক এসে উদ্ধার করি। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চাপায় আটকে থাকা চালক রবিউল ছাড়া সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । রবিউল গুরুতর হওয়ায় এবং চাপা পড়ে থাকায় তাকে জীবিত উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালানো হয়। এতে রাজশাহী জেলা ফায়ার সর্ভিসকে খবর দিলে তারাও উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসদল এসে উদ্ধার করে।
ট্রাক চালক রবিউল ইসলামকে প্রায় দেড় ঘন্টার অধিক সময় নিয়ে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।
সড়ক দুর্ঘটনার পরই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন