১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে মোটরসাইকেলে হেরোইন পাচারকালে যুবক আটক

প্রকাশিত: ২৬ January ২০২২, ৪:১০ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন
রাজশাহীতে মোটরসাইকেলে হেরোইন পাচারকালে যুবক আটক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মোটরসাইকেলে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে প্রায় ৫০ লাখ টাকার ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত হলেন, মোঃ মিঠু রানা (২৭)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের মোঃ মিলন হোসেনের ছেলে।

আজ বুধবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা থানার একটি  টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করার উদ্দেশ্যে রায়পাড়া এলাকায় অবস্থান করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে অভিনব কায়দায় হেরোইন বহন করে হড়গ্রাম কোর্ট ষ্টেশন এলাকা হতে কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে যাচ্ছে।

এমন সংবাদের প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ঐ টিম রাত সাড়ে ১০ টায় রায়পাড়া মোড়ে সন্দিগ্ধ মোটরসাইকেল আরোহীকে দেখতে পেয়ে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে পুলিশের ঐ টিম আসামী মিঠু রানা (২৭)কে একটি মোটরসাইকেলসহ আটক করেন।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, তার মোটরসাইকেলের তেলের ট্যাংকির দুই পাশে বিশেষ কায়দায় হেরোইন রাখা আছে। পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশী করে ৫ টি প্যাকেটে মোট ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন