১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে গাঁজাসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২৭ January ২০২২, ৪:৩২ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন
রাজশাহীতে গাঁজাসহ ব্যবসায়ী আটক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ৮ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত আসামী হলো মোঃ হোসেন(৩২)।সে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মাসিকাড়া গ্রামের মোঃ মিলন মিয়ার ছেলে ।

আজ বৃহস্পতিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ২৬ জানুয়ারি ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সাদা রংয়ের প্রাইভেট কার কুমিল্লা থেকে বানেশ্বর হয়ে রাজশাহীর উদ্দেশ্যে গাঁজা নিয়ে আসছে।

এমন সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ১১ টায় শেখেরচক শাহমখদুম কলেজের সামনে তালাইমারী মোড়ে সন্দিগ্ধ সাদা রংয়ের প্রাইভেট কারটি দেখা মাত্র দাঁড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে কার চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের ঐ টিম কার চালক হোসেনকে কারসহ আটক করেন।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়,তার প্রাইভেট কারের চারটি দরজায় বিশেষ কায়দায় গাঁজা রাখা আছে। পরবর্তীতে কার তল্লাশী করে ১১ টি প্যাকেটে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার হয়। যার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন