১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণকালে ৩ যুবক আটক

প্রকাশিত: ২৯ January ২০২২, ৭:৫৪ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন
রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণকালে ৩ যুবক আটক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণকালে ৩ যুবককে আটক করছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আসামীদের কাছ থেকে  ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি চাকু ও ১ টি হাতুড়ী উদ্ধার হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনীর মোঃ মিন্টুর ছেলে মোঃ আলিফ ইসলাম  আকাশ (২০), হাজরা পুকুর গ্রামের মৃত খাইরুল ইসলামের ছেলে মোঃ রেজাউল করিম (৩২) ও বোয়ালিয়া মডেল থানার মোঃ লাল মিয়ার ছেলে মোঃ সোহান (২১)।

আজ শনিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ২৮ জানুয়ারি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার ঘোড়াচত্বর কড়াইতলার নীচে কতিপয় ছিনতাইকারী ছিনতাই করার জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মোঃ আলিফ ইসলাম  আকাশ, মোঃ রেজাউল করিম (৩২) ও মোঃ সোহান (২১)কে আটক করে। এসময় আসামীদের কাছ থেকে  ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি চাকু ও ১ টি হাতুড়ী উদ্ধার হয়।

আটককৃত আসামীদের নামে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন