১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

পরিণীতির নতুন লুক

প্রকাশিত: ২২ September ২০২২, ৭:১০ pm | বিভাগ: বিনোদন, সব খবর
পরিণীতির নতুন লুক
বিজ্ঞাপন

প্রকাশ্যে এসেছে ছবিতে পরিণীতির লুক

                                   প্রকাশ্যে এসেছে ছবিতে পরিণীতির লুক

‘কোড নেম তিরঙ্গা’ ছবির পোস্টারের প্রসঙ্গে পরিণীতি বলেন, ‘ছবির পোস্টারে নিশ্চয় দেখেছেন আমার হাতে বন্দুক। আর আমার শরীরে, মুখে আঘাতের চিহ্ন। এটা তো শুধু ঝলকমাত্র। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে এই ছবিটা দেখার পর দর্শক আমাকে দেখে অবাক হবেন।’

পরিণীতি চোপড়া

ক্যারিয়ারের শুরুতে পরিণীতিকে সাদামাটা চরিত্রেই দেখা যেত বেশি। তবে এখন তাঁর ছবি নির্বাচনের রুচি বদলেছে। গত কয়েক বছরে তাঁকে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, ‘সাইনা’, ‘সন্দ্বীপ অউর পিঙ্কি ফরার’-এর মতো ছবিতে দেখা গেছে। এ প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেছেন, ‘এখন কনটেন্টভিত্তিক ছবিতে কাজ করতে আগ্রহী বেশি। গত কয়েক বছরে আমাকে ভিন্ন ধারার ছবিতে দেখেছেন। আমি এখন আরও নতুন নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

B'Day Spcl: 31 की हुईं परिणीति चोपड़ा, बोली "उम्र छुपाने वालों पर आती है  हंसी" parineeti chopra turns 31 today bollywood Tadka

আগামী ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঋভু দাশগুপ্ত পরিচালিত ‘কোড নেম তিরঙ্গা’। ছবিতে পরিণীতিকে ‘র’এজেন্টের ভূমিকায় দেখা যাবে। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিতে হার্ডি সান্ধুর সঙ্গে জুটি বেধেছেন তিনি। আরও অভিনয় করেছেন শরদ কেলকার, রজত কাপুর, দিব্যেন্দু ভট্টাচার্য, শিশির শর্মা, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
এরপর আসছে সুরজ বরজাতিয়ার ‘উঁচাই’।

এই ছবিতে অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানির সঙ্গে অভিনয় করবেন পরিণীতি। ছবিটি মুক্তি পাবে আগামী নভেম্বরে। অন্যদিকে অক্ষয় কুমারের সঙ্গেও জুটি বাধবেন পরিণীতি। সেই ছবির নাম অবশ্য এখনো ঠিক হয়নি।

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন