১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পুলিশ সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান

প্রকাশিত: ২৬ September ২০২২, ৭:২৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পুলিশ সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২২ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পুলিশ সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
আজ সোমবার বিকেল ৪টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী জেলা পুলিশে কর্মরত সনাতন ধর্মাবলম্বী সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী জেলা পুলিশে কর্মরত সনাতন ধর্মাবলম্বী পুলিশ সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।
এসময় পুলিশ সুপার উপস্থিত সকলকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে দুর্গাপূজা উৎসব পালনের আহবান জানান। এ সময় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন