রাজশাহী জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত ব্যাডমিন্টন খেলার মাঠের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত ব্যাডমিন্টন খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় রাজশাহী জেলা পুলিশ লাইন্সের মোটরযান শাখা সংলগ্ন জায়গায় নবনির্মিত ব্যাডমিন্টন খেলার মাঠ এর শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৃষ্টিনন্দন ব্যাডমিন্টন খেলার মাঠটির উদ্বোধন করেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য সিনিয়র অফিসারগন উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
