এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ
এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়। তবে, আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ নভেম্বর থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।
জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। ওই রুটিনের সংস্কৃত প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করে রুটিন সংশোধন করা হয়েছে। আগের রুটিনে ২০ নভেম্বর দুপুরে সংস্কৃত প্রথম পত্রের পরীক্ষা ও ২১ নভেম্বর দুপুরে সংস্কৃত দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু সংশোধিত রুটিন অনুসারে ৬ ডিসেম্বর দুপুরে সংস্কৃত প্রথম পত্রের পরীক্ষা ও ৮ ডিসেম্বর দুপুরে সংস্কৃত দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংশোধিত রুটিন অনুসারে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে। এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২২ ডিসেম্বর।
চলতি বছর এইচএসসিতে প্রতিটি পত্রে পরীক্ষার্থীদের দুই ঘণ্টার পরীক্ষায় বসতে হবে। সকালের পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। লিখিত পরীক্ষায় শেষ হবে দুপুর ১টায়। আর দুপুরে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। –সূত্র: দৈনিক শিক্ষা
পাঠকদের জন্য সংশোধিত রুটিন তুলে ধরা হলো।



