১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশিদের ৫ বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২৩ October ২০২২, ১১:৪৫ am | বিভাগ: আইন-আদালত, জাতীয়, সব খবর
বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশিদের ৫ বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
বিজ্ঞাপন

জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে কারা কর্তৃপক্ষ থেকে বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশিদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া, তাকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত

আজ রোববার সকাল ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। বেঞ্চ সহকারী আরিফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

গত ২২ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন।

তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন।

তবে বজলুর রশিদের বেকসুর খালাস দাবি করে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

মামলার অভিযোগকারীসহ প্রসিকিউশনের ১৪ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। ২০২০ সালের ২২ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।-ডেইলি স্টার

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন