১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বিশ্বজিৎ হত্যা: ১০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ১ November ২০২২, ১২:০৪ pm | বিভাগ: আইন-আদালত, শীর্ষ সংবাদ, সব খবর
বিশ্বজিৎ হত্যা: ১০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বিজ্ঞাপন

বহুল আলোচিত চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছকে (৩৬) দীর্ঘ ১০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

সোমবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গ্রেফতার ইউনুছ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও তিনি পলাতক ছিলেন।

পরে ২০১৭ সালে হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি খন্দকার ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. ফজলুল হক জানান, গ্রেফতার ইউনুছকে আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।- বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন