১৩ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

জেল হত্যা দিবস পালন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কারিগরি শাখা

প্রকাশিত: ৩ November ২০২২, ১:৩৬ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
জেল হত্যা দিবস পালন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কারিগরি শাখা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এইদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

সাত চল্লিশ বছর আগে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার দিনটি শোক আর শ্রদ্ধায় স্মরণ করছে সমগ্র বাংলাদেশ। অন্যান্য সংগঠনের সাথে এ দিনটিকে শোক আর শ্রদ্ধার সাথে পালন করছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কারিগরি শাখা।

নগরীর শালবাগানস্থ অস্থায়ী কার্যালয় থেকে জেলহত্যা দিবসের একটি শোক র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে নগরীর কাদিরগঞ্জস্থ জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার মাজারে শ্রদ্ধা নিবেদন করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কারিগরি শাখা ।

এসময় উপস্থিত ছিলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কারিগরি শাখার সভাপতি মোঃ সুমন হায়দার, সহসভাপতি আজিজুর রহমান, সদস্য মো আসিফ ইকবাল, সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চৌধুরী, সদস্য ভবতোষ রায়সহ অন্যান্য মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি-নাতনী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন