রাজশাহী চেম্বারের উদ্যোগে জেলহত্যা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক:
নানা কর্মসূচির মধ্য দিয়ে গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচীর মধ্যে ‘চেম্বার ভবনে’ কুরআন খতম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু’র নেতৃত্বে চেম্বার পরিচালনা পর্ষদ কর্তৃক শহীদ এ,এইচ, এম কামারুজ্জামান এর কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পন, দোয়া মাহফিল এবং দরিদ্র ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্য পুত্র, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালকবৃন্দ সর্বমোঃ ফরিদ উদ্দিন, মোঃ শাহাদৎ হোসেন বাবু, তৌরিদ আল মাসুদ, মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, এ,বি,এম হাবিবুল্লাহ ডলার, হারুন-উর-রশিদ, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ সাজ্জাদ আলী, সাবেক পরিচালক এম. শরীফ, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, চেম্বার সচিব মোঃ মুয়াক্ষেরুল হুদা, সহকারী সচিব মোঃ আব্দুল্লাহ আল ইয়াসিন সহ কর্মকর্তা ও কর্মচারীরা।
