তানোর ও পুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থীর জয়
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোর ও পুঠিয়ার স্থগিত হওয়ায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দুজন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল রাজ্জাক দুলাল ও তানোরে মোজাম্মেল হক খান জয়লাভ করেছেন।
পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মি. জয়নুল আবেদীন জানান, পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫ম ধাপের ইউপি নির্বাচনে স্থগিত হয়ে যায়। সেই কেন্দ্রে ভোটার সংখ্যা মোট ২ হাজার ২০৩ জন।
এই কেন্দ্রে নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রার্থী আব্দুল রাজ্জাক দুলাল আনারস প্রতীক নিয়ে ১ হাজার ৬৩২ ভোট পান। তিনি মোট ১২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ নৌকা প্রতীক নিয়ে ৫৪৫ ভোট পান। তিনি মোট ৯ হাজার ৬৩৮ ভোট। এতে ৩ হাজার ৮৮ ভোটে আনারস প্রতিক নিয়ে আব্দুল রাজ্জাক দুলাল বিজয়ী হয়েছেন।
এই কেন্দ্রে মামুনুর রশিদ হাতুড়ি প্রতিক নিয়ে ১০ ভোট পেয়েছে।
এবং সেই ওয়ার্ডে সাধারণ সদস্য মেম্বার মো. আতাউর রহমান শেখ এবং সংরক্ষিত আসনে মোছা. রজুফা বেগম বেসরকারী ভাবে নির্বাচিত হন।
অন্যদিকে, তানোর উপজেলার সরনজাই ইউপিতে ৯৫ ভোট বেশী পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক খান। তিনি চশমা প্রতিকে ভোট পেয়েছেন ২হাজার ৩৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী মতিউর রহমান আনারস প্রতিকে ভোট পেয়েছেন ২ হাজার ২৯৯ ভোট। সাইদুর রহমান সাইদ পেয়েছেন ১হাজার ৭৪২ ভোট এবং হাতপাখা প্রতিকের প্রার্থী শাফিউল ইসলাম ভোট পেয়েছেন ২৩২ ভোট।
তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা মি. পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, সরনজাই ইউপিতে মোট ভোটার ৮হাজার ১২১জন, নারী ভোটার ৪,হাজার ১৫৩ জন ও পুরুষ ভোটার ৩ হাজার ৯৫৮ জন। ৯টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট স্বচ্ছ হয়েছে। আমরা সকল প্রকার প্রস্তুতি নিয়ে কাজ করেছি।
