১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

১৭ কেজি ওজনের পাঙাশের দাম ১৫ হাজার টাকা

প্রকাশিত: ৬ November ২০২২, ১২:০২ pm | বিভাগ: অর্থনীতি, সব খবর
১৭ কেজি ওজনের পাঙাশের দাম ১৫ হাজার টাকা
বিজ্ঞাপন

কুয়াশার আঁচল সরিয়ে পূর্ব আকাশে উঁকি দিয়েছে সূর্য। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে খুলনার রূপসা নদীর পশ্চিম তীরে রূপসা কেসিসি পাইকারি মৎস্য আড়তটিও হয়ে ওঠে জমজমাট।

কেসিসি রূপসা পাইকারি মৎস্য আড়তের মেসার্স মদিনা ফিস ট্রেডার্স পরিচালক মো. আবু মুছা জানান, তাদের কাছে থাকা বিশাল আকৃতির এ মাছ দেখতে ভোর থেকে আড়তে ভিড় শত শত মানুষ।

তিনি বলেন, এত বড় পাঙাশ আমি আগে কখনো দেখিনি। বরগুনা জেলার চরদুয়ানী থেকে লামিয়া ফিশের মালিক জালাল হাওলাদার মাছটি এ বাজারে বিক্রির জন্য আমাদের আড়তে উঠিয়েছেন। ১৭ কেজি ওজনের এই পাঙ্গাশটির দাম হাঁকা হয়েছে ১৫ হাজার টাকা।

এ বিষয়ে লামিয়া ফিসের মালিক জালাল হাওলাদার বলেন, বলেশ্বর নদীতে জেলে শাকিলের জালে শুক্রবার মাছটি ধরা পড়ে। বিশাল আকৃতির এমন পাঙাশ মাছ খুব একটা জালে ধরা পড়ে না।- বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন