১৩ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বর্নাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত ‘বঙ্গবন্ধুর সমবায় ভিত্তিক উন্নয়ন দর্শনে বদলে গেছে দেশ’

প্রকাশিত: ৬ November ২০২২, ১:১৭ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
বর্নাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত ‘বঙ্গবন্ধুর সমবায় ভিত্তিক উন্নয়ন দর্শনে বদলে গেছে দেশ’
বিজ্ঞাপন

রাজশাহীতে বর্নাঢ্য আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভাসহ সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়েছে। নগরীতে দিবসটি উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। শেষে জেলার সফল ৬টি সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়েছে।

আলোচনা সভায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, একটি সুখী-সমৃদ্ধ-স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। তার অন্যতম উন্নয়ন দর্শন ছিল ‘সমবায়’। সেই লক্ষ্যে এ দেশের গণমানুষের অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু বাংলাদেশের অন্যতম সমবায় প্রতিষ্ঠান ‘মিল্কভিটা’ গড়ে তুলেন। বঙ্গবন্ধুর সমবায় ভিত্তিক উন্নয়ন দর্শনে দেশের আর্থ-সামাজিক চিত্র বদলে গেছে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, আশ্রয়ণ প্রকল্প সমবায় আন্দোলনের ফসল। সেখানে সুবিধাভোগীরা সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। সমবায়ের ভিক্তিতে রাজশাহী জেলা পরিবেশ পদক পেয়েছে। সমবায়ের গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের সংবিধানে সমবায়কে মালিকানার দ্বিতীয় খাত হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সমবায় কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নের জন্য সমবায় সমিতি আইন, ২০২১ এবং পরবর্তীতে সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১৩ প্রণয়ন করেছেন। এছাড়াও বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে ‘বঙ্গবন্ধু মডেল ভিলেজ’ করার কাজ হাত নিয়েছেন। গ্রামীণ আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উন্নত গ্রামীণ জীবনযাপনের সুযোগ ও গ্রাম থেকে শহরমুখী জন স্রোত কমাতে এ প্রকল্প ভূমিকা রাখছে। সমবায় খাতে বাজেট বৃদ্ধিসহ প্রশিক্ষণ, আর্থিক ও উপকরণ সহায়তা প্রদানের কারণে সমবায়ীদের জীবনমান ও সামাজিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সমবায়ের মাধ্যমে দারিদ্রমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। বর্তমানে সমবায় দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহণ, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন। সরকারের এ লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখছে। এক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের জন্য সঠিক প্রশিক্ষণ প্রদান করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলার আহ্বান জানান। বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন সমবায়ের শক্তিকে একটি গণমুখী সমবায় আন্দোলনে পরিণত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজশাহী বিভাগীয়, জেলা প্রশাসক এবং সমবায় বিভাগের যৌথ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)

রশিদুল হাসান, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বিজয় বসাক প্রমুখ।
বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক আব্দুর রোকন মাসুম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় সমবায় কার্যালয় রাজশাহীর যুগ্ম নিবন্ধক আব্দুল মজিদ। এছাড়াও সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আলী কামাল, উত্তরণ সেভিং অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মিজানুর রহমান, নগর দরিদ্র মহিলা সমবায় সমিতি লিমিটেডের সদস্য আয়েশা ইসলাম মুন্নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন