১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

যৌন নিগ্রহে অভিযুক্ত গুনালিথাকা সিডনির আদালতে

প্রকাশিত: ৭ November ২০২২, ১২:২৫ pm | বিভাগ: আন্তর্জাতিক, খেলাধুলা, সব খবর
যৌন নিগ্রহে অভিযুক্ত গুনালিথাকা সিডনির আদালতে
বিজ্ঞাপন

গত রোববার দিবাগত রাতে টিম হোটেল থেকে গ্রেপ্তার করা হয় প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়া শ্রীলঙ্কার ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকাকে। তার বিরুদ্ধে যৌন নিগ্রহের চারটি অভিযোগ রয়েছে। জামিনের আবেদন জানাতে সোমবার সিডনির আদালতে হাতকড়া পরা অবস্থায় ভার্চুয়ালি হাজির হন তিনি।

ডাউনিং সেন্টার লোকাল কোর্টের স্ক্রিনে তাকে দেখা যায়। কেবল পরিচয় দিতে কথা বলেন গুনাথিলাকা। সিডনি ডিটেনশন সেন্টারে একটি ধূসর টি-শার্ট পরে ছিলেন তিনি। বেশ ধীরস্থির থাকতে দেখা গেছে এই লঙ্কান ব্যাটসম্যানকে।

গত রোববার বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শ্রীলঙ্কার হারের কয়েক ঘণ্টা পর টিম হোটেল থেকে গুনাথিলাকাকে গ্রেপ্তার করে সিডনি পুলিশ। নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ বলেন, গত সপ্তাহে সিডনির উপশহরে এক নারীকে যৌন নির্যাতন করেন এই ব্যাটসম্যান। একটি ডেটিং অ্যাপে কয়েকদিনের আলাপে তাদের পরিচয়।-
রাইজিংবিডি
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন