১৩ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নতুন বিলসিমলায় ইয়াবাসহ হাসিবুর গ্রেফতার

প্রকাশিত: ৭ November ২০২২, ১:২০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
নতুন বিলসিমলায় ইয়াবাসহ হাসিবুর গ্রেফতার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


নগরীর নতুন বিলসিমলা থেকে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপি (ডিবি)।গ্রেফতারকৃত হাসিবুর রহমান (২৬) ওই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রোববার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নতুন বিলসিমলা এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাসিবুর রহমানকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন