১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘আমার ডান পা থেকে চিকিৎসকরা তিনটি বুলেট বের করেছেন’

প্রকাশিত: ৮ November ২০২২, ৬:১৯ pm | বিভাগ: আন্তর্জাতিক, সব খবর
‘আমার ডান পা থেকে চিকিৎসকরা তিনটি বুলেট বের করেছেন’
বিজ্ঞাপন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের প্রধান ইমরান খান বলেছেন, আমার ডান পা থেকে তারা (চিকিৎসকরা) তিনটি বুলেট বের করেছেন। বাঁ পায়ে কিছু গুলির টুকরো আটকে ছিল। সেগুলো ভেতরেই রেখে দেওয়া হয়েছে।

সোমবার সিএনএনকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি তার ওপর হামলার বিষয়ে এ কথা বলেন।

গত বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদে একটি নির্বাচনি সভায় ইমরান খানের ওপর হামলা হয়। তিনি পায়ে গুলিবিদ্ধ হন। কয়েকদিন হাসপাতালে থেকে তিনি গতকাল লাহোরের জামান পার্কের বাসা গেছেন। সেখানে সিএনকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের বিরোধী দলীয় এ নেতা বলেন, হামলা হতে পারে এমন তথ্য গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে তার কাছে ছিল। তবুও তিনি সমাবেশে গেছেন।

‘আমি সাড়ে তিন বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলাম।বহু গোয়েন্দা সংস্থার সঙ্গে আমার যোগাযোগ ছিল। তাদের কাছ থেকে আমি তথ্য পেয়েছি।’
ইমরান খান বলেন, তাকে হত্যার নীলনকশা দুই মাস আগেই করা।

তিনি বলেন, পাকিস্তান সরকার তাকে হত্যার পরিকল্পনা করেছিল। হত্যার পর ধর্মান্ধ কোনো ব্যক্তির ওপর এই খুনের দায় চাপাতে চেয়েছিল সরকার।

যুগান্তর

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন