১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে দুই স্কুলে শতভাগ ফেল

প্রকাশিত: ২৮ November ২০২২, ৮:০৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে দুই স্কুলে শতভাগ ফেল
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী শিক্ষাবোর্ডে এবছর দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। এই দু’টি শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী জেলার পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায়।

শিক্ষাপ্রতিষ্ঠান দু’টিতে পরীক্ষার্থী ছিল মাত্র তিনজন। তারা সবাই ফেল করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- দুর্গাপুর উপজেলার ‘যুগিশো চীনিকা গালস হাই স্কুল’। এই স্কুলে দু’জন পরীক্ষার্থী। আর পুঠিয়া উপজেলার ‘তারাপুর হাই স্কুল’। এই স্কুলে একজন পরীক্ষার্থী ছিল।

রাজশাহী শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান জানান, ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হবে। ফলাফলের বিষয়ে জানতে চাওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন