১৮ September ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

প্রকাশিত: ৪ December ২০২২, ১:৫৩ pm | বিভাগ: রাজনীতি, সব খবর
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল
বিজ্ঞাপন

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, পুলিশের সাঁড়াশি অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

শনিবার রাতে গোয়েন্দা পুলিশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ চারজনকে আটক করেছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। রাজশাহীতে বিএনপির সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে আমিন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন দলটির নেতারা।

এ ছাড়া শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় ঢোকার রাস্তায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ।- বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন