১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম

প্রকাশিত: ৭ December ২০২২, ১২:১৩ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম
বিজ্ঞাপন

ম্যাচ জিতলেই সিরিজ জয়ের হাতছানি। ভারতের বিপক্ষে এমন সুযোগ মিলে না খুব একটা। প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয়ে এখন দ্বিতীয়টিতে জিতলেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।

এমন সমীকরণ সামনে রেখে বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। পেসার হাসান মাহমুদের জায়গায় দলে এসেছেন স্পিনার নাসুম আহমেদ।

ভারতীয় একাদশে ‍দুই পরিবর্তন এসেছে। অক্ষর প্যাটেল ও উমরান মালিক ঢুকেছেন, বাদ পড়েছেন শাহবাজ আহমেদ ও কুলদ্বীপ সেন।

ভারত একাদশ :

রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দ্বীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক

বাংলাদেশ একাদশ :

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন