১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এস.এ. মালেকের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

প্রকাশিত: ৭ December ২০২২, ৭:৩০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এস.এ. মালেকের মৃত্যুতে রাসিক মেয়রের শোক
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা’র সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ এস.এ. মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
আজ এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ডাঃ এস এ মালেক মঙ্গলবার দিবাগত রাত ১১.১০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন