রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার
নিজস্ব প্রতিবেদক:
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২২ উদযাপন উপলক্ষ্যে সেমিনার ও আলোচনা সভা এবং সর্বোচ্চ বৃহত সংযোজন করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজশাহী চেম্বার অব কমার্স এ ইন্ডাস্ট্রি এর সম্মেলন কক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন, ঢাকা ট্যাক্সেস আপিলাত ট্রাইবুনাল এর প্রেসিডেন্ট অনাস ড. খন্দকার মো. ফেরদৌস আলম। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কর অঞ্চল কর কমিশনার নুরুজ্জামান খান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সম্মানিত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন ব্যবসায়ী ও ভ্যাট দাতাগণ উপস্থিত ছিলেন।
এবছর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়ব জাতি’। অনুষ্ঠানের শুরুতে রাজশাহী এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অতিরিক্ত কমিশনার, কাস্টমস এস, এম, সোহেল রহমান স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উৎপাদন, সেবা ও ব্যবসায়ীসহ ৩টি খাতে ২০২০-২০২১ অর্থবছরের জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী রাজশাহী ভ্যাট কমিশনারেটের অধীন ১৮টি প্রতিষ্ঠানকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার, কাস্টমস ইসমাইল হোসেন সিরাজী।
