আগামি ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ
নিজস্ব প্রতিবেদক
আগামি ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। এই স্লোগানে ‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যর হবে উন্নতি’ এই প্রচার সপ্তাহ পালিত হবে।
এ উপলক্ষে রোবাবর (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের কার্যালয়ে এডোভকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী পরিবার পরিকল্পনার উপপরিচালক ড. কুস্তরী আমিনা কুইন। এসময় সিসি এর সহকারী পরিচালক ডা. মাহবুবুল আলমসহ রাজশাহী জেলার সকল উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, (এমসিএইচএফপি) এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
