১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ December ২০২২, ৪:৫৭ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আরএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ৮ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেডটি অনুষ্ঠিত হয়।
এ সময় আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন।
সালাম গ্রহণ শেষে পুলিশ কমিশনার মহোদয় আরএমপি’র অফিসার ও ফোর্সদের নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা, সুশৃঙ্খল জীবন যাপন ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন-সহ বিভন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
May be an image of 9 people, people standing, military uniform and outdoors
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ কমিশনার (রাজপাড়া) মো: সোহেল রানা।
প্যারেড পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্দ্ধতন কর্মকর্তা-সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন