১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপি’র কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ December ২০২২, ৫:০১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপি’র কল্যাণ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আরএমপি’র কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে, আরএমপি’র নভেম্বর/২০২২ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।
কল্যাণ সভায় পুলিশ কনস্টবল হতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ কমিশনারের নিকট কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনা গুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন।
কল্যান সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্দ্ধতন কর্মকর্তাগণ-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন