১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ৮০ লিটার অ্যালকোহলসহ দুই ব্যক্তি গ্রেফতার

প্রকাশিত: ১২ December ২০২২, ৬:০৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ৮০ লিটার অ্যালকোহলসহ দুই ব্যক্তি গ্রেফতার
বিজ্ঞাপন

রাজশাহী মহানগরীতে ৮০ লিটার অ্যালকোহলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মিজানুর রহমান (২২) ও মো: মাসুদ রানা (৩৮)। মিজানুর রহমান রাজশাহী জেলার মোহনপুর থানার ধোরশা গ্রামের মৃত এন্তাজুর রহমানের ছেলে ও মাসুদ রানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা নদীর ধার এলাকার মো: আব্দুল জব্বারের ছেলে।

আরএমপির এক বিজ্ঞপ্তিতে ‍এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়,  গত ১০ ডিসেম্বর রাত পৌনে ৮ টায় আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল আরিফের নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, এসআই কিংকর লাল মন্ডল ও তার টিম থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া মডেল থানার পিএন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একজন ব্যক্তি অ্যালকোহল-সহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানা পুলিশের ঐ টিম রাত ৮ টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৮০ লিটার অ্যালকোহল উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১ টায় কুমারপাড়া এলাকা হতে আসামি মাসুদ রানাকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাসুদ রানা জানায়, অ্যালকোহল গুলো সালাম ও মো: হান্নান নামের ব্যক্তির।  মিজান অ্যালকোহল গুলো তাদের দেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল।

সালাম ও হান্নানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন