১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র: খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ২২ December ২০২২, ২:১৭ pm | বিভাগ: জাতীয়, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র: খাদ্যমন্ত্রী
বিজ্ঞাপন

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের বহুমাত্রিক অবদানের কথা ইতিহাসের অংশ হয়ে আছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহীর স্থানীয় একটি হোটেলে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের সম্পর্কের উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে সম্পর্কের ভিত্তি আরও মজবুত হবে। একসময় ইতিহাস বিকৃত করা হয়েছে। দুই দেশের সম্পর্ক নষ্ট করতে চেষ্টা করা হয়েছে। স্বাধীনতাবিরোধীরা এখনো সে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানাতে হবে। আর মুক্তিযোদ্ধারাই পারেন তাদের যুদ্ধকালীন স্মৃতিচারণার মাধ্যমে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে।

এসময় খাদ্যমন্ত্রী ভিসা-সংক্রান্ত জটিলতা দূর করে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি, সংস্কৃতির বিনিময় ও বাণিজ্য ভারসাম্য আনার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. আবুল কালাম সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবিকা শাহিনা আক্তার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী বক্তব্য দেন।- ঢাকা পোস্ট

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন