১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বড়দিন উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা

প্রকাশিত: ২২ December ২০২২, ৭:১৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
বড়দিন উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা
বিজ্ঞাপন
বড়দিন উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ২০২২) বেলা ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন যীশু খ্রিস্টের জন্মদিন “শুভ বড়দিন” উদযাপন উপলক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি থাকবে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করতে পারে সে ব্যাপারে পুলিশের সহযোগিতা থাকবে।
আসন্ন যিশু খ্রিস্টের জন্মোৎসব শুভ বড়দিন যাতে নিরাপদ পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আগত ধর্মযাজকবৃন্দ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম-সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী মহানগরীর বিভিন্ন চার্চ ও গীর্জা হতে আগত ধর্মযাজকবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন