রাজশাহীতে গ্রেফতার ৪৬
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা ও মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃত কয়েকজনের থেকে মাদক উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রাজশাহী জেলা পুলিশ ২২ ও নগর পুলিশ ২৪ জনকে গ্রেফতার করে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা ও মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আরএমপি জানায়- গত ২৪ ঘন্টায় (১৮ ফেব্রুয়ারি) আরএমপি পুলিশ অভিযানে চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করে। এর মধ্যে নগরীর থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও ডিবি পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত থেকে ২৩ গ্রাম হেরোইন, ৫৫০ মিলিলিটার ফেন্সিডিল ও ১০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশ অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করে। জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের মধ্যে গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ৩ জন, বাগমারা থানা ৪ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট মডেল থানা ৬ জন ও বাঘা থানা ১ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ৭ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো হয়।
পুলিশ আরো জানায়- ফরাদ বিশ্বাস ও খোকনকে ৯বোতল ফেন্সিডিল, মশির উদ্দিন মন্ডলকে ৫লিটার দেশীয় তৈরি চোলাইমদ, শফিকুল ইসলাম ওরফে শফির উদ্দিনকে ১০ গ্রাম গাঁজা, মিস্টার রহমানকে ২৫০ গ্রাম গাঁজা, সেলিমকে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিচ ইয়াবা, জাহানারা বেগমকে ২৭ গ্রাম হেরোইন ও ইমরান আলীকে ৫৩বোতল ফেন্সিডিলসহ গ্রেফার করা হয়।
পুলিশ জানায়- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
